সরিষার তেল এক লিটার

220.00৳ 

Category:

Description

সরিষার তেল :
🌿 বাংলাদেশে প্রধানত ৩ ধরনের সরিষা রয়েছে। রাই সরিষা, শ্বেতী সরিষা এবং মাঘি সরিষা। এর মধ্যে মাঘি সরিষা থেকে তৈরি ঘানি ভাঙ্গা প্রথম চাপের তেল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারি ও খেতে সুস্বাদু ।

🌿 ঘানি ভাঙা তেল আর মিলে তৈরি তেল এর মাঝে পার্থক্য পরিমাণের, পুষ্টিগুণের আর মূল্যের। ঘানিতে ভাঙ্গা তেলে সরিষার পরিমাণ বেশি লাগে, পুষ্টিগুণ কিছুটা বেশি, ঘ্রাণ ও বর্ন প্রাকৃতিক এবং মূল্য বেশি।

🌿 কাঠের ঘানি ভাঙ্গা প্রথম চাপের দেশি সরিষার তেল।উৎপাদন হয় শতভাগ নিরাপদ ভাবে।

🌿 তেঁতুল কাঠের ঘানিতে কাঠের সাথে কাঠের ঘর্ষনের মাধ্যেমে সরিষা ভাঙ্গানো হয় যা চাপ কমিয়ে থাকে। এবং এই কম চাপের কারণে তাপও কম উত্পন্ন হয়। এই প্রকারে বের হওয়া তেলটি উত্কৃষ্ট মানের হয়।

🌿 দেশি সরিষার তেল এর উপকারিতা:
১.হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এবং খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
২.এটিতে থাকে ওমেগা-৩ ও ওমেগা-৬ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না, রক্তে চর্বির মাত্রা ও হ্রাস করতেও সহায়তা করে।
৩.এই তেল রান্না ছাড়াও অনেক উপায়ে ব্যবহার করা যায়। যেমন, গরম তেল দিয়ে জয়েন্টগুলোতে ম্যাসাজ করলে অস্বস্থতা বা অসাড়তা কমে যায়।

🌿🌿 আরো বিস্তারিত জানার জন্য আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করতে এখানে ক্লিক করুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “সরিষার তেল এক লিটার”

Your email address will not be published. Required fields are marked *